দ্বিগুণ হচ্ছে সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের জামানত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বর্তমানের ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হচ্ছে। এ জন্য জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন সংশোধন করা হচ্ছে।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদে এ সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত হবে ২০ হাজার টাকা। বিদ্যমান আইনে সংরক্ষিত আসন শূন্য হলে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। সেখানেও সংশোধনী আনা হচ্ছে। বিলে আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা বলা হয়েছে। এ ছাড়া নারী আসন বণ্টন পদ্ধতিতেও সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights