দ্য কেরালা স্টোরি প্রদর্শন, মমতার নিষেধাজ্ঞা স্থগিত করল সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক

‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিবঙ্গে প্রদর্শন করাতেও কোনো বাধা নেই। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিমবঙ্গের সিনেমা হলে প্রদর্শন করা যাবে না এমনই নিষেধাজ্ঞা জারি করেছিল মমতার সরকার।

বিশৃঙ্খলা ঠেকাতে কেরালা স্টোরি নিষিদ্ধ করেছিলেন মমতা। গত ৮ মে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ছবির নির্মাতারা।
মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘দেশের সব রাজ্যেই ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শিত হচ্ছে। আর কোথাও তেমন কোনও অশান্তির খবর প্রকাশ্যে আসেনি। বাংলাতেও যে তিন দিন ছবিটি চলেছে, তাতে তেমন কোনও অশান্তির নজির নেই। তাই রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights