দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যত দ্রুত সম্ভব আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ দেশের সর্বাবস্থায় স্বাভাবিক পরিস্থিতি আনার পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। যারাই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হবে তাদের হাতে দায়িত্ব দিয়ে ক্ষমতাথেকে বিদায় নেওয়াই এ সরকারের কাজ।

শনিবার (৯ নভেম্বর) খুলনা মহানগরের শিরোমনি হাফিজিয়া মাদরাসায় তিন দিনব্যাপী ওয়াজ মাহফেলের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনগনকে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি কোন কারনে ব্যর্থ হয় তাহলে দেশের কি পরিস্থিতি দাঁড়াবে সেটি বলা মুশকিল।
উপদেষ্টা বলেন, অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে দৈনন্দিন জীবনে তা কাজে লাগাতে হবে। আল্লাহর দেওয়া নির্দেশনা ঠিকমতো পালন করতে পারলে দেশের সমাজব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন- মাওলানা তারেক মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হক ও খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান।
রবিবার (১০ নভেম্বর) তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিন প্রধান অতিথি থাকবেন মাওলানা মুফতি আমির হামজা। বিশেষ অতিথি থাকবেন খুলনার বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাশার জিহাদী। সভাপতিত্ব করবেন শিরোমনি হাফিজিয়া মাদরাসার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights