ধর্মেন্দ্র-শাবানার যে দৃশ্যে অবাক দর্শকরা

অনলাইন ডেস্ক

সম্প্রতি মুক্তি পেয়েছে করণ জোহরের সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে দর্শকরা সাক্ষী হয়েছেন আরেক ভালোবাসার গল্পের। কমল লুন্ড আর যামিনী চট্টোপাধ্যায়ের। এই দুই চরিত্রে প্রাণ সঞ্চার করেছেন ধর্মেন্দ্র আর শাবানা আজমি। দুজন ঠোঁটে ঠোঁট রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। সেই দৃশ্য নিয়ে এখন নেটপাড়াতে চলছে জোর চর্চা।

দুই প্রবীণ তারকার চুমুর দৃশ্যে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বৃদ্ধ বয়সে দুই অভিনেতার ঘনিষ্ঠ দৃশ্য অনেকেই মেনে নিতে পারছে না। কিন্তু ধর্মেন্দ্রর মতে, এতে অবাক হওয়ার কিছু নেই। প্রেমের কোনো বয়স হয় না।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, করণ জোহর যখন তাকে এমন চুম্বন দৃশ্যের কথা জানিয়েছিলেন। আলাদা কোনো অনুভূতি ছিল না। কারণ তিনি ও শাবানা আজমি দু’জনেই বিষয়টির গুরুত্ব বুঝেছিলেন।
তাদের দুজনের এমন দৃশ্যে দর্শকরা অবাক হয়েছেন। সিনেমা হলে চিৎকার করেছেন। এ খবর ধর্মেন্দ্রর কানে পৌঁছায়। তবে দৃশ্যটি নিয়ে তিনি বেশ খুশি। কারণ তা অত্যন্ত নান্দনিকভাবে শুট করা হয়েছে বলেই মনে করেন কিংবদন্তি অভিনেতা। যেকোনো বয়সের মানুষ চুম্বনের মাধ্যমে ভালোবাসা ব্যক্ত করতে পারেন বলে মনে করেন তিনি।

ধর্মেন্দ্র জানান, এই প্রথম নয়, এর আগেও তিনি ‘লাইফ ইন এ মেট্রো’ সিনেমায় এমন চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। সে ছবিতে অভিনেতার বিপরীতে ছিলেন নাফিসা আলি। সে সময়ও প্রশংসা পেয়েছিলেন বলেই জানান বর্ষীয়ান অভিনেতা। এবারও দর্শকদের প্রতিক্রিয়ায় তিনি খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights