ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদ্রাসাছাত্রী, চাচা গ্রেফতার

অনলাইন ডেস্ক

বরিশালের উজিরপুরে নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবার করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম আলমগীর হোসেন (৫২)। তিনি উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি এলাকার মৃত আ. রশিদ সিকদারের ছেলে এবং ভিকটিমের বাবার মামাতো ভাই।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান।
তিনি বলেন, রবিবার সকালে আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের ঘরের সামনেই আলমগীরের ঘর। এ সুবাদে প্রায়ই আলমগীরের ঘরে যাতায়াত করতো মাদ্রাসাছাত্রী। গত ২২ মার্চ মাদ্রাসাছাত্রীর মা গোসল করতে যায়। এ সময় আলমগীর ছাত্রীর মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। কারো কাছে বিষয়টি জানালে মেরে ফেলার হুমকি দেন তিনি।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, কিন্তু শারীরিক পরিবর্তনের কারণে পরিবার বিষয়টি জানতে চাইলে ধর্ষণের কথা জানায় কিশোরী। বর্তমানে ওই ছাত্রী চারমাসের অন্তঃসত্ত্বা। শনিবার রাতে মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করে। রবিবার সকালে আসামি আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে ও ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights