ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মাসুদ রানাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ রানার বাড়ি দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত সোমবার বিকেলে ওই স্কুলছাত্রী অভিযুক্ত মাসুদ রানার বাড়ির ওপর দিয়ে দোকানে যাচ্ছিল। এ সময় মাসুদ রানা স্কুলছাত্রীর সঙ্গে কথা বলেন এবং একপর্যায়ে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনাটি যাতে কাউকে না জানায়, সে জন্য তিনি স্কুলছাত্রীকে ভয় দেখান। ছাত্রীটি বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ সদস্যরা মেহেরপুর জেলার বলিয়ারপুর গ্রাম থেকে মাসুদ রানাকে গ্রেফতার করেছে।
আলমগীর কবির জানান, ইতিমধ্যেই ভুক্তভোগী স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights