ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় চট্টগ্রামের খুলশী থানার ওয়াসার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ-উল-আলম বিজ্ঞপ্তিতে জানান, ২০১৪ সালে জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং প্রতারণার মামলায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। আসামি রমজান আলী ৯ বছর ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওয়াসা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রমজানের বাড়ি মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বামনসুন্দর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights