ধর্ষণ মালায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর বায়েজিদ এলাকায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণ মামলায় মো. আলমগীর (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, পাঁচ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডের পরোয়ানা মূলে আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, তরুণীর সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়ে প্রেমের প্রস্তাবসহ বিবাহের প্রস্তাব দেন আসামি আলমগীর। তরুণীকে বিভিন্ন মাজারে নিয়ে আলমগীর মাথায় হাত রাখে বিশ্বাস করান যে, তরুণীকে আলমগীর বিবাহ করবে। ২০১৮ সালের ১৮ আগস্ট নগরের তারা গেইট আসলাম কলোনীতে ভাড়া বাসায় তরুণীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এ সময় তরুণী বাধা দিলে মাথায় হাত রেখে আলমগীর বলে যে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি যে, তুমি আমার স্ত্রী এবং আমি তোমার স্বামী। আমি তোমাকে ধর্মীয় রীতি অনুযায়ী বিবাহ করব বলে সুকৌশলে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে কয়েক দফা শারীরিকভাবে মেলামেশা করে। পরে তরুণী আলমগীরের সঙ্গে যোগাযোগ করলে তরুণীকে চিনে না বলে হুমকি প্রদান করেন। পরে তরুণী ট্রাইব্যুনালে মামলা করলে মামলার তদন্ত শেষে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দিলে ২০১৯ সালের ১ জানুয়ারি অভিযোগ আমলে নেন। ২০২১ সালের ৩ মার্চ আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন ট্রাইব্যুনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights