ধানক্ষেতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পাশের একটি ধানক্ষেত থেকে অর্ধগলিত অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার মাজবাড়ি ইউনিয়নের মোহনপুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ মন্ডল শুক্রবার সকালে নিজের ধানক্ষেতে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখেন। পরে তিনি স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেন। পরে গ্রাম পুলিশ কালুখালী থানা পুলিশকে মরদেহের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসেন। মরদেহ পচে যাওয়ার পরিচয় শনাক্ত করা যায়নি।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ধরণা ৭ থেকে ৮ দিন আগে নারীর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়। ধানক্ষেতে পানি থাকায় মরদেহ পচে গেছে। ফরেনসিক টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights