ধানমন্ডিতে বাসে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

রবিবার রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে এমটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বাসটি মিরপুর সুপার লিংক পরিবহনের বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights