ধান মাড়াইয়ের মেশিনে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ধান মাড়াই করার মেশিনের ধাক্কায় দিলু আরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের উজিড় ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিলু আরা বেগম স্থানীয় মৃত খায়ের আহমেদের স্ত্রী। লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, মৃত্যুর বিষয়টি খবর পেয়েছি। আমরা পুলিশ পাঠিয়েছি।

জানা গেছে, শুক্রবার সকালে নিজ বাড়িতে ধান মাড়াই করার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় অসাবধানতাবশ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর আহত বৃদ্ধাকে স্বজনেরা বটতলী মোটর স্টেশনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights