ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে যুবদল
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে নেতাকর্মীদের নিয়ে ধামরাই পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহারায় থাকবে বলে জানান
তিনি। জানা গেছে, ধামরাইয়ে এ বছর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে মোট ১৯৯টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
