ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড়ে একটি বাসায় পিংকি শাহা (৩৪) নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন স্বামী। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ধোলাইপাড় দীপ্তি গলির ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

মৃতের স্বামী শিবু সাহা বলেন, সন্ধ্যায় বাথরুমে গিয়ে কাপড় টানানোর অ্যাঙ্গেলের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়াতে বাথরুমের দরজায় নক করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে বলতে পারেননি স্বামী। তিনি বলেন, সারাদিন ভালোই ছিল, সন্ধ্যায় একই সঙ্গে নাস্তা করি।
রুমে আট বছরের একমাত্র ছেলে ছিল। আমি বাসার নিচে গিয়েছিলাম ফিরে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত পিংকি শাহা লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙালিয়া গ্রামের পুলিশ কনস্টেবল শিবু শাহার স্ত্রীর। তার বাবার নাম নিবারণ শাহা। তিনি কুমিল্লা লাকসামের বাসিন্দা। বর্তমানে ধোলাইপাড় দীপ্তি গলির ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights