নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
