নওগাঁয় কৃষক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার খাজুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাজুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সন্ধ্যায় একই উপজেলার রাইগাঁ ইউনিয়নের বটতলী বাজারে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি। কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উত্তরসূরী তারেক রহমান এখনও বাংলাদেশ আসেনি। এখনো ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসারত।
তিনি আরও বলেন, এদেশে জাতীয়তাবাদের রাজনীতির সাথে ষড়যন্ত্র হচ্ছে। এখন ভারতে বসে ওই ভারতের দালাল আওয়ামী শক্তি আমাদের দিকে ফণা তোলার চেষ্টা করছে। এই খুনি ও ‘২৪-এর গণহত্যাকারী হাসিনা ভারতে বসে নেই।
