নওগাঁয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নওগাঁর পোরশার ঐতিহ্যবাহী মশিদপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাজামুল হক শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুন, ছাওড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজির উদ্দীন শাহ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আমিন উদ্দিন শাহ, আব্দুল করিম শাহ, কবির আহম্দে শাহ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। সম্ভাবনার অঞ্চল নওগাঁ। সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে এ অঞ্চলকে আরও সমৃদ্ধিশালী করতে হবে। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights