নজরকাড়া বাদশার নাশতা আপেল আঙুর!

ফরিদপুর প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ফরিদপুরে ‘বাদশা’ নামের একটি গরু সবার নজর কেড়েছে। প্রায় ৩০ মণ ওজনের গরুটির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। গরুটি লালনপালন করছেন ফরিদপুর শহরতলির বিল মাহমুদপুর এলাকার মাইশা ডেইরি ফার্মের মালিক রফিকুল ইসলাম সবুজ। তিনি বলেন, বাদশার বয়স সাড়ে তিন বছর। এর প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে আপেল-আঙুরসহ বিভিন্ন দামি ফলমূল। তিনি আরও বলেন, আশপাশের এলাকা থেকে প্রতিদিনই ক্রেতারা আসছেন। ১৫ লাখ টাকা টাকা দাম চাচ্ছি। ন্যায্য দাম পেলে বিক্রি করব। না হয় কয়েক দিনের মধ্যে গরুটিকে ঢাকার হাটে নিয়ে যাব। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফরিদপুরে কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৮ হাজার ১১টি। এর মধ্যে পশু প্রস্তুত রয়েছে ১ লাখ ১০ হাজার ৮৯১টি। খামারি ও পশু ব্যবসায়ীরা এবার ভালো দাম পাওয়ার আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights