নড়াইলের নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারী আটক

শুভ সরকার,নড়াইল
নড়াইলের নড়াগাতীতে ইয়াবাসহ রিয়াজুল (৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে আটক করে। আটক রিয়াজুল নড়াগাতী থানার মাওলী গ্রামের উত্তরপাড়ার মোশারেফ শেখের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার এসআই মোঃ জিয়াউর রহমান ও এএসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রিয়াজুল শেখকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় নড়াাগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি (ওসি) আরো জানান, নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশের অভিযান চলমান থাকবে।#
নড়াইল-০৯/০৭/২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights