নড়াইলে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করলেন প্রার্থী

শুভ সরকার,নড়াইল থেকে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম ও
কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন সাবেক এমপি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ী প্রতীকের প্রার্থী
অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। রোববার বেলা দেড়টায় নড়াইল
প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনে ভোট বর্জনসহ ফলাফল
প্রত্যাখানের ঘোষণা দেন তিনি।
অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান আরও বলেন,‘আজ দুপুর ১২টা পর্যন্ত
নির্বাচনে ভোট গ্রহণ কিছুটা সহনীয় পর্যায়ে ছিল। পরবর্তীতে
ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় লোকজন সদর উপজেলার চারিখাদা সরকারি
প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুপ্রবেশ করে তান্ডব চালিয়ে প্রকাশ্যে ভোট
কেটে নৌকায় সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানার চেষ্টা চালায়। আমাদের
লোকজন বাঁধা এবং প্রশাসনের হস্তক্ষেপে এ অনিয়ম সাময়িক বন্ধ
থাকলেও পরবর্তীতে আবার তা শুরু হয়। একই ধরনের কারচুপি ও অনিয়ম
তারাশি, সলুয়া,দুর্গাপুর, বোড়ামারা, লোহাগড়ার আর.এল পাশা
ভোটকেন্দ্রসহ বিভিন্ন ভোট কেন্দ্রে সংঘটিত হয়েছে।শহরের শিবশংকর
স্কুলের ভোট কেন্দ্রে হাতুড়ীর এজেন্টকে বের করে দেয়া হয়েছে। আমি
স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের লোকজনের কাছে ভোট গ্রহণে
অনিয়নের প্রতিকার এবং সুুষ্ঠু ভোট গ্রহণের নিশ্চয়তা চাইলেও আমি
এ ঘটনার কোন প্রতিকার পাইনি।এ নির্বাচন প্রহসনের নির্বাচন।
ক্ষমতাসীন দল ভোট কারচুপি করে নির্বাচনে জয়লাভ করতে সকল ধরনের
অপচেষ্টা চালাচ্ছে।ভোট গ্রহণে এ ধরনের অনিয়ম প্রমাণ করে, ক্ষমতাসীন
সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
সম্ভব নয়। আমি প্রহসনের এ নির্বাচন বর্জন ও ভোটের ফলাফল
প্রত্যাখান করলাম।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সদস্য
নওরোজ মোল্যা,জাতীয় কৃষক সমিতি জেলা কমিটির সাধারন সম্পাদক

লাকিতুল্লাহ,যুবমৈত্রী জেলা কমিটির সাধারন সম্পাদক পারভেজ আলম
বাচ্চু প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights