নড়াইলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যান সমিতির অনুদানের চেক বিতরণ


শুভ সরকার, নড়াইল থেকে
নড়াইলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যান সমিতির অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নড়াইল জেলা সরকারি কর্মচারি কল্যান সমিতির জেলা কার্যালয় এ সমিতির আজীবন সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, আজীবন সদস্যদের এককালীন অনুদান,সাধারন চিকিৎসা ও জটিল চিকিৎসা জন্য এ অনুদান প্রদান করা হয়।
মোট ৫৫ জনের মাঝে ৩ লক্ষ ৩৯ হাজার ৮ শত টাকার চেক বিতরণ করা হয়। পরে নড়াইলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যান সমিতির মৃত সদস্যদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ চেক বিতরণ করেন।
নড়াইল জেলা সরকারি কর্মচারি কল্যান সমিতির চেয়ারম্যান আদিত্য কুমার বিশ্বাস এর সভাপতিত্বে নড়াইল জেলা সরকারি কর্মচারি কল্যান সমিতির কর্মকর্তা ও সদস্যসহ চেক প্রাপ্তরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights