নড়াইলে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর


শুভ সরকার, নড়াইল

নড়াইলে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার ৩টি ইটভাটা সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়েছে।

গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো-নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট স্টোন ইটভাটা এবং শিয়রবর বাজার এলাকার সুরমা ও সততা ইটভাটা। এসব ভাটার সব কাচা ইট ভেঙ্গে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়াসহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

পর্যায়ক্রমে অবৈধ ইটভাটাগুলোও গুড়িয়ে দেয়া হবে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights