নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
শুভ সরকার, নড়াইল
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল দৃঢ়করণ,দক্ষতা উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করার লক্ষ্যে নড়াইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো: নূরুল আবছারের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের বিএএম উপপরিচালক মো.নুরুল হাসান ফারিদী।
এ সময় নড়াইলের সিভিল সার্জন ডা: মোঃ আব্দুর রশিদ,জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু সালেক,জেলা মৎস্য কর্মকর্তা এইচ.এম বদরুজ্জামান,নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা সমাবেশের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নতুন দিকনির্দেশনা ও বিভিন্ন কমকান্ড সর্ম্পকে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।
