নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত
শুভ সরকার ,নড়াইল
নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর,নড়াইল এর আয়োজনে সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না এতে প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি),নড়াইল এর জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুল আবছার , মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মৌসুমী মজুমদার , নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আবুল বাসার, বিভিন্ন সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল- ০৮/০৩/২০২৫
