নড়াইলে কালবৈশাখীর তান্ডবে বিদ্যালয় বিধ্বস্ত,তিন শিশু আহত

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় হঠাৎ কালবৈশাখীর তান্ডবে নারিকেল গাছ ভেঙে একটি বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এতে তিন শিশু শিক্ষার্থী আহত হয়।এর মধ্যে আবু সাঈদ ( ৮) নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হলে, মারাত্মক আহত অবস্থায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিয়াম শেখ (১১) কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের নুরজ্জামানের ছেলে। সে শামছুর নাহার কেজি স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী।
শিক্ষক ও স্থানীয় সূত্রে যানা গেছে, নড়াইল কালিয়া উপজেলার মির্জাপুর শামছুর নাহার কেজি স্কুলে শিশু শিক্ষার্থীদের পরিক্ষা চলছিল। আজ বিদ্যালয়ে পরিক্ষা চলাকালীন সময়ে ঝড় শুরু হয়।ঝড়ে হঠাৎ করে নারিকেল গাছ ভেঙে বিদ্যালয়ের টিনের চালের উপর পড়ে। টিন ও বাঁশের তৈরি বিদ্যালয়টি ভেঙে পরিক্ষারত শিক্ষার্থীদের উপর আঘাত আনে। এ সময় সিয়াম সহ অন্তত ৩ জন শিশু শিক্ষার্থী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়। এসময় ২ জন শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।সিয়ামের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবু হাসান জানান, আজ সকালে ঝড় শুরু হলে স্কুলের পিছনে থাকা নারিকেল গাছ এসে বিদালয়ের চালের উপর পড়ে। এসময় শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেন। এক জনের অবস্থা গুরুতর হওয়ার তাকে খুলনা পাঠানো হয়েছে।
মির্জাপুর শামছুর নাহার কেজি স্কুলের প্রধান শিক্ষক মো. ইজাজ মাহমুদ গাজী বলেন,ঝড়ে নারিকেল গাছ ভেঙে বিদ্যালয়ের উপর পড়েছে। এতে কয়েকজন শিশু আহত হয়।একজনের অবস্থা খারাপ তাকে সিটি মেডিকেলে ভর্তি করা হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.জিন্নাতুল ইসলাম বলেন,ঝড়ে নারিকেল গাছ ভেঙে শিশু শিক্ষার্থীরা আহত হাওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে ঘটনা স্থল পরিদর্শন করেছি। আহত শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার মধ্য এক জনের অবস্থা খারাপ তাকে খুলনা হাসপাতালে পাঠানো হয়েছে। তার চিকিৎসার বিষয় সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights