নড়াইলে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘ, নড়াইলের পক্ষ থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। এসময় দেড়শত কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে ঊষার আলোর সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও প্রধান আলোচক ছিলেন প্রকৌশলী মোঃ কালাম হোসেন।

এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ ও সংগঠনের সদস্য কাজী মৌসুমী আফরোজের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নির্বাহী ম‍্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম, সংগঠনটির প্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম ও নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এসএম সালাউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights