নড়াইলে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় সভা

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রতিনিধি ও তৃতীয় পর্যায়ে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (এভিসিবি-৩) প্রজেক্ট কো-অর্ডিনেশন এনালিস্ট ড. শঙ্কর পাল, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সেতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, এভিসিবি-৩ এর জেলার সমন্বয়কারী মো. জেনারুল ইসলাম, নড়াইল সদর উপজেলা সমন্বয়কারী মো. ওমর ফারুক এবং লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, কালিয়া উপজেলা সমন্বয়কারী বাকিয়া সুলতানা নীলা প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights