নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লাড়াই অনুষ্টিত হয়েছে।দেশের বিভিন্ন জেলা থেকে ৩০টি ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
নড়াইলের কালিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রঘুনাথপুর নবীন যুব সংঘের আয়োজনে রঘুনাথপুর বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাই বিভিন্ন জেলার ৩০টি ষাঁড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ সময় কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওহায়িদুজ্জামান মিলুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে ৫০০০ টাকা প্রদান করা হয়। ###
নড়াইল-31.08.2025
