নড়াইলে চার বছর বয়সী ছেলে শিশুকে ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার একটি গ্রামে চার বছর বয়সী এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে
গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই)রাতে মামলা হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ও
অভিযুক্তের বাড়ি একই এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ( ২৫ জুলাই) বিকেলে অভিযুক্ত কিশোর প্রতিবেশী ওই
শিশুকে ফুসলিয়ে এলাকার একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের করা হয়। পরে বাড়িতে
ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায় ওই শিশু। এ সময় সে আরও জানায়, এর আগেও অভিযুক্ত কয়েকবার
একই ধরনের ঘটনা ঘটিয়েছে। পরে শনিবার রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায়
ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, গ্রেপ্তার কিশোরকে আদালতে
পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights