নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল অনুষ্টিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরনে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে মৈন মিছিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে সামনে থেকে মৌন মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।
পরে অনুষ্টিত সভায় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান,
জেলা বিএনপিনর সাবেক যুগ্ম-সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির মীলু শরীফ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি মুশফিকুর রহমান বাচ্চু,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস প্রমূখ। এসময় জেলা বিএনপি,যুবদল, ছাত্রদল, কৃষকদল,শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল,মহিলাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights