নড়াইলে দরিদ্র জেলেদের মাঝে ভ্যান বিতরণ

শুভ সরকার,নড়াইল থেকে
নড়াইলে দরিদ্র জেলেদের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সিনিয়র উপজেলা মৎস্যকর্মকর্তার কার্যালয়, নড়াইল সদর
এর আয়োজনে নড়াইল সদরের মৎস্য বীজ উৎপাদন খামার চত্বরে “ দেশীয়
প্রজাতির মাছ ও শামুক সংরক্ষন ও উন্নয়ন ” প্রকল্প মৎস্য অধিদপ্তর
গোপালগঞ্জ এর আওতায় বিকল্প কর্মসংস্থানের জন্য এব সামগ্রী বিতরন
করা হয়েছে।
মৎস্য উৎপাদন ও পরিবহনে সুবিধার জন্য ২০ জন দরিদ্র জেলের মাঝে ২০
টি ভ্যান বিতরণ করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ
আশফাকুল হক চৌধুরী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে জেলা
মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য
কর্মকর্তা মোঃ এনামুল হক ,জেলা ও সদর উপজেলা মৎস্য অফিসের
কর্মকর্তা, সাংবাদিক, উপকারভোগী জেলেরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights