নড়াইলে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় কবির জন্মদিন পালিত
নড়াইল প্রতিনিধি
নড়াইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিকাল ৬ টায় শহরের সুলতান মঞ্চে সুর দরিয়া ও গ্রেভ শিল্পী গোষ্টীর আয়োজনে মঙ্গল প্রদীপ প্রজ্বল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
গ্রেভ শিল্পী গোষ্ঠির পরিচালক দিলীপ কুমার রাহার সভাপতিত্বে শুভ সরকারের সঞ্চালনায় খুলনা বিশ্ব বিদ্যালয়ের আর্ট বিাভগের চেয়ারম্যান(অবঃ) বিমানেশ বিশ্বাস, এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু,সংগীত পরিচালক হাজরাসহ অনেকে।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, কবি নজরুল ছিলেন প্রেম ও দ্রোহের কবি। কবির জীবন ও আদর্শ মেনে চললে আমরা একটি শোষন বঞ্চনা মুক্ত দেশ গড়তে পারবো। সকলকে ঐক্যবদ্ধভাবে আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তার আদর্শকে ধারন করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তরা।###
