নড়াইলে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
মোঃমহিউদ্দীন নড়াইল
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে ।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা এবং চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে বর্ণাঢ্য একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় । পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ ,নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না এর সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস , পরিবেশ অধিদপ্তর,নড়াইলের সহকারি পরিচালক মোঃ আব্দুল মালেক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইল সরকারি ভিক্টোয়া কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সায়েম আলী খান,জামায়েত নেতা মোঃ হেমায়েতুল হক হিমু, গনমাধ্যমকর্মি, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ক্লিনিক মালিক সমিতির প্রতিনিধি,সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
