নড়াইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মজুদ করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা ২০ কেজি পলিথিন জব্দ
শুভ সরকার, নড়াইল
সরকারী নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মজুদ করায় নড়াইলে চার ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২০কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৭ নভেম্বর) বিকেলে কালিয়া উপজেলার চাচুড়ী বাজারে অভিযান চালিয়ে জরিমানা ও পলিথিন ব্যবহার করা হয়।
জানাগেছে, নড়াইল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে চাঁচুড়ী বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মজুদ করায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে বাজারের ব্যবসায়ী মেজবাহ উদ্দিনকে তিন হাজার টাকা, বাবুলাল সাহাকে এক হাজার টাকা, পরমানন্দ বিশ্বাসকে ৫০০ টাকা ও মুজাম খানকে ২০০ টাকা জরিমানা করে। অভিযানকালে ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জবদ্ধ করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক সঞ্জয় ঘোষ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। অভিযানকালে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে সচেতনতামূলক পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে সাজা ও জরিমানা দায়ের করা হচ্ছে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সঙ্গে ছিলেন।#
নড়াইল -১৭.১১.২৪
