নড়াইলে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের হাড়িয়াঘোপ এলাকায় পাওনা টাকা চাওয়ায় দীনো সর্দার (৩০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়িয়াঘোপ এলাকায় মুদি দোকানদার দীনো সর্দার তার প্রতিবেশী একই এলাকার পাভেলের কাছে বাকিতে মালামাল বিক্রির টাকা পেতেন। পাওনাদার পাভেলের সঙ্গে দোকানদার দিনো সর্দারের টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। পরে শনিবার রাতে দীনো বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেয় পাভেল। আহত অবস্থায় প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে পরে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার ওসি জানান, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights