নড়াইলে প্রতিপক্ষের বিরুদ্ধে আতর্কিত হামলার অভিযোগ, আহত ৮ জন

শুভ সরকার ,নড়াইল

নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে আতর্কিত হামলা চালিয়ে
আটজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ
মঙ্গলবার সকাল ৯ টার দিকে নড়াইল সদর উপজেলার চুনখোলা মোড় এলাকায়
এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন নড়াইল সদর উপজেলার সিংগা গ্রামের সানোয়ার মোল্যা(
৫০) , শহিদুল মোল্যা(৪০) ও বড়গাতী গ্রামের ইমাম জিন্নাত(৩০),
সুজন শেখ (৩৫), শহিদুল শেখ(৪০), হাফিজ সরদার(৪৫), মহিদুল মোল্যা
(৬০)ও সাইফুল ইসলাম(৩০)। তারা সবাই একই পক্ষের লোক।
আহতদের স্বজনরা জানান, আজ সকালে মামলা সংক্রান্ত একটি কাজে
নিজ এলাকা থেকে নড়াইল শহরে যাচ্ছিলেন আহত ওই আটজন। এসময়
চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে তাদের ওপর আতর্কিত হামলা
চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায় এলাকার প্রতিপক্ষরা।
পরে খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে
নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে দুইজনকে
যশোরে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান,
একটি মামলা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চুনখোলা মোড় এলাকার
আসলে প্রতিপক্ষের লোকজন গতিরোধ করে এবং তাদের উপর আক্রমন করে ,
এতে তিনজন আহত হয়েছে । ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে। এলাকার পরিস্থি এখন শান্ত রয়েছ্ধেসঢ়; । এ ঘটনায় তৎপর রয়েছে
পুলিশ।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights