নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু শেখ (৩৮) নামে এক রাজমিস্ত্রী শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু শেখ কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের মৃত সাহেব শেখের ছেলে। এ ঘটনায় মাহবুর শেখ (৪০) নামের অপর সহযোগি আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওয়াগ্রামের নজির ফকিরের বাড়ীতে রাজমিস্ত্রী শ্রমিক হিসেবে কাজ করছিলেন বাচ্চু ও মাহাবুর শেখ।ছাদে রড উঠানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে রড জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা দুজন গুরুতর অসুস্থ হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, অসাবধানতাবশত দূর্ঘটনাটি ঘটেছে বলে জেনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights