নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শুভ সরকার ,নড়াইল থেকে
নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে । সোমবার এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী, আলোচনাসভা ও চিত্রাংকনের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ।
এ উপলক্ষ্যে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসন এর সভাপতিত্বে জেলা পরিষদের সচিব ড. মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, পরিবেশ অধিদপ্তর ,নড়াইলের সহকারি পরিচালক শেখ কামাল মেহেদী সরকারি কর্মকর্তা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সায়েম আলী খান,পরিবেশ অধিপ্তরের কর্মকর্তা-কমচারি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল- ০৫/০৬/২০২৩
