নড়াইলে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

শুভ সরকার, নড়াইল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী ও বর্তমান সময়ে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল জেলা কমিটি পক্ষ থেকে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, নড়াইল সদর থানার (ওসি) মো. সাজেদুল ইসলাম, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সদস্য অ্যাড. মোঃ তারিকুজ্জামান লিটু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. নেওয়াজ মাহমুদ তুহীনকে অফিস চলাকালীন সময়ে নিজ নিজ অফিসে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান, নড়াইল জেলা কমিটির উপদেষ্টা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের অবঃ সার্জেন্ট মোঃ জালাল উদ্দিন, মোঃ আব্দুল রব ফকির, আব্দুল্লাহ আল বারি, সেনা (অবঃ) মাজহারুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মুছাঃ পারভিন সুলতানা, যশোর বাঘারপাড়া উপজেলা কমিটি সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, নড়াইল সদর উপজেলা কমিটি সভাপতি মোঃ আজিজুল রহমান,
সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন,প্রচার সম্পদক মোঃ আলম, চানমিয়া সহ জেলা কমিটির সকল সদস্য উপস্থিত থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসকে সম্মাননা স্বারক দিতে গেলে তিনি বলেন আমি নতুন আসছি ভালো কার্যক্রম করি তার পর দেখা যাবে তাই এই মুহুর্তে স্বারকটি গ্রহণ করতে পারছিনা। তাঁর সম্মাননা স্মারক জেলা কমিটি নিকট বিদ্যমান অবস্থায় রয়েছে।

এ সময় নড়াইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. নূরুন্নবী সামদানী, নড়াইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন, সাংবাদিক রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights