নড়াইলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকায় নড়াইল যশোর সড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং নিয়ম-অমান্য করায় ১৪ টি মামলা দায়ের , ১১ টি মোটরসাইকেল আটক এবং বিভিন্ন যানবাহনের ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন বেনাপোল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ভারতীয় অবৈধ কসমেটিক সামগ্রী আটক করা হয়। সেনাবাহিনীর নড়াইলের ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights