নড়াইলে যৌথ বাহিনী কর্তৃক অস্থায়ী চেকপোস্ট

শুভ সরকার, নড়াইল

নড়াইলে আজ১০ জুন ৭টা হতে ১০ পর্যন্ত নড়াইল সদরের হাতির বাগান বাসস্ট্যান্ডে যৌথ বাহিনী কর্তৃক চেকপোস্ট অস্থায়ী স্থাপন করা হয়। মূলত ঈদুল আযহা উপলক্ষে বেপরোয়া মোটর সাইকেল চালানোয় বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা এড়ানো ও জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় বিভিন্ন প্রকার যানবাহনে তল্লাশি চালিয়ে গাড়ীর কাগজপত্র সঠিক না থাকায় ০১ টি বাস গাড়ী মামলাসহ মোট ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং ১০ টি মোটর সাইকেল আটক করা হয়। নড়াইল ট্রাফিক পুলিশ জানান,
আটককৃত গাড়ীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে আটককৃত গাড়ীগুলো রূপগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights