নড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির তিনদিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ ও সনদ প্রদান

শুভ সরকার, নড়াইল
রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের আয়োজনে তিনদিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচি পালন করেছে। নড়াইল সরকারি মহিলা কলেজের প্রায় ৬০ জন শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় নড়াইল সরকারি মহিলা কলেজের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ প্রদান করেন প্রফেসর শাহানারা বেগম, নড়াইল সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আকবর আহমেদ এর সভাপতিত্বে, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন রনি,সহকারী অধ্যাপক বিশ্বজিৎ বিশ্বাস, সহকারী অধ্যাপক সুবর্ণা নাগ,রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট রওশন আরা কবির লিলি,যুব প্রধান ও প্রশিক্ষক শামীম আহমেদ, নাইমা জব্বারী বনানী, নীলাঞ্জনা প্রীতিসহ অনেকেই উপস্থিত ছিলেন। তিন দিন ব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন প্রাথমিক চিকিৎসা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা শাখা সারা বছরই কোনো না কোনো কর্মসূচি পালন করে থাকে, সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচি নিয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান শামীম আহমেদ জানান, রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিট কোরোনার প্রথম থেকেই বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত রয়েছে, যেমন রক্তদান, অক্সিজেন সরবরাহ, অ্যাম্বুলেন্স সরবরাহ, থেকে শুরু করে এখনো পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি, আমরা সব সময় মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি। আগামীতে সকলের সহযোগিতায় আরও ভালো ভালো কাজ করতে চাই।আমরা রেডক্রিসেন্ট নড়াইল ইউনিট সব সময় কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights