নড়াইলে “ শিল্পকলা উৎসব ২০২৫ এর উদ্বোধন

শুভ সরকার, নড়াইল

নড়াইলে ৩দিন ব্যাপী “ শিল্পকলা উৎসব ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এস, এম,সুলতান সংগ্রহশালায় ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় এসএম সুলতানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে এ উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পরে শিশু স্বর্গের শিক্ষার্থীসহ অন্যান্য শিল্পীদের আঁকা জুলাই অভ্যুত্থানের দেয়াল চিত্র প্রদর্শনী হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি এই উৎসব শেষ হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক এই উৎসবের বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জীবন ও কর্ম নিখিল চন্দ্র দাসের পট গান ,স্থানীয় গানের দলের সংগীত পরিবেশনার আয়োজন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃআহসান মাহমুদ রাসেল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, নড়াইল জেলা কালচারাল অফিসার মোঃ রাকীবিল বারী, এস, এম,সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূর্খাজী, শিল্পী নিখিল চন্দ্র দাস, শিল্পী বিমানেশ বিশ্বাসসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

নড়াইল -২৬.০২.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights