নড়াইলে সময় টিভি’র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
নড়াইলে সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম, ঝিনাইদহ প্রেসক্লাবসহ জেলায় কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। ঘন্টা ব্যাপী চলা এই কর্মসূচীতে টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপুল জামান’র সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, আমিনুর রহমান টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, চ্যানেল আই’র ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ’ বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফো’র রিপোর্টার সাদ্দাম হোসেন, গ্লোবাল টিভির ঝিনাইদহ প্রতিনিধি মেহেদি হাসান জিকু, সাংবাদিক এম এ জলিল। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান ও সময় টিভির রিপোর্টার লোটাস রহমান সোহাগ।
বক্তারা, দ্রুত সময়ের মধ্যে সজিবের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। দ্রুত দোষীদের গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহে আরটিভির বর্ষসেরা প্রতিবেদক শিপলু জামানকে সংবর্ধনা
ঝিনাইদহ প্রতিনিধি-
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভির বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান। বছরব্যাপী জেলার আলোচিত সংবাদ পরিবেশনের জন্য তিনি বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর তেজগাঁয়ে বেঙ্গল কনফারেন্স হলে দিনব্যাপি প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান , আরটিভির ন্যাশনাল ডেস্কের ইনচার্জ শাইখুল ইসলাম উজ্জল, বার্তা প্রধান ইলিয়াস হোসেন , উপবার্তা প্রধান মামুনুর রহমান খান , ডিজিটাল এ্যান্ড সোসাল মিডিয়া প্রধান কবির আহম্মেদ , মোবাইল জার্নালিজম প্রধান দেলোয়ার হোসেন , নির্বাহী বার্তা প্রযোজক বেলায়েত হোসেন প্রমুখ । সম্মেলনে আগত সারা দেশের তিন শতাধিক প্রতিনিধির মধ্যে ৫ ক্যাটাগরিতে ১৫ জনের মধ্যে পুরষ্কার বিতরন করা হয় । যেখানে আলোচিত প্রতিবেদনের জন্য শিপলু জামানকে পুরষ্কার প্রদান করা হয়।
শিপলু জামান বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে শহরের ফুড সাফারি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদাণ করা হয়। সেসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, চ্যানেল আই’র ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ’ যুগ্ম সম্পাদক এম রবিউল ইসলাম রবি, বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন।
