নড়াইলে সাংবাদিকসহ ৭২জনের নামে মামলা

নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইলে বেসরকারি সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সজিব রহমান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ ৭২ জনের নামে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় সদর থানায় মামলার এজাহার গ্রহনের বিজ্ঞ আদালত নির্দেশ দেন । এ মামলায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ্ঞ্জুমান আরা , জেলা আওয়ামী যুবলীগের সভপতি গাউসুল আজম মাসুম, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাইম ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বাদি হয়ে মামলাটি দায়ের করেন নড়াইল সদরের দৌলতপুর গ্রামের মোঃ ওয়াহিদুজ্জামান।
মামলার বিষয়ে সাংবাদিক সজিব রহমান বলেন, ‘ঘটনার দিন সকাল থেকে আন্দোলনের সংবাদ সংগ্রহ করেছি। আমার সঙ্গে অনেক সহকর্মীও ছিলেন তবে আমাকে কী কারণে এ মামলার আসামি করা হলো বুঝলাম না। মিথ্যা মামলায় আমার নাম জড়ানোর তীব্র নিন্দাজানাই।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ দুপুরে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লাঠি, , শর্টগান,বন্দুক, পিস্তল, হাতবোমাসহ মারাত্বক অস্ত্রশস্ত্র নিয়ে জোটবদ্ধ হয়ে নড়াইল শহরের চৌরাস্তা থেকে চিত্রানদীর পূর্ব পাড় পর্যন্ত বেআইনী সমাবেশ করে। ওই সময় নাকশী বাজার হতে মালিবাগ হয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রজনতা, অভিভাবকসহ সাধারণ মানুষ স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে শেখ রাসেল সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামীরা জোটবদ্ধ হয়ে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় গুলিতে বেশ কয়েকজন গুরুতর জখম হন। এছাড়া ধারালো অস্ত্র ও বোমার আঘাতে অনেকে আহত হন। হামলাকারীদের ইট-পাটকেলেও অনেকে আহত হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights