নড়াইলে সাংস্কৃতিক কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি

নড়াইল প্রতিনিধি
নড়াইলে সাংস্কৃতিক কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ ও জেলা ছাত্রদলের সভাপতি মো: ফরিদ হোসেন বিশ্বাস। শুক্রবার বেলা ১২টার দিকে নড়াইলের সুলতান মন্ঞ্চ চত্তরে সকল সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক কর্মীদের সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তার শুভেচ্ছা বিনিময় কালে সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্য বলেন, আপনাদের কোনো ভয় নেই, কোনো দুষ্কৃতিকারী যদি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদের কঠোর ভাবে প্রতিহত করা হবে। আপনাদের সাংস্কৃতিক কর্মকান্ড আরও ভালো ভাবে চালিয়ে যান। আপনাদের যে কোনো সমস্যা হলে আমরা আমাদের পাশে আছি। নড়াইল সংস্কৃতির উর্বর ভূমি তাই আপনাদের সকল কার্যক্রম আগের থেকে আরও জোরদার করে করবেন। এসময় বিএনপির সহযোগী সংগঠনের রাসেল বিশ্বাস, রিয়াজুল ইসলাম রিজুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights