নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
অসুস্থ বিএনপি চেয়ারপারর্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সু-স্থতা ও দীর্ঘায়ু কামনা করে নড়াইল বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, নড়াইল জেলা শাখার ও নড়াইল জমিদারবাড়ি সর্বমঙ্গলা কালি মন্দিরের আয়োজনের শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের নড়াইল জমিদারবাড়ি সর্বমঙ্গলা কালি মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
মন্দির কমিটির সভাপতি কৃষ্ণপদ দাসের সভাপতিত্বে এবং স্বপন কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী মনিরুল ইসলাম।
এসময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি জুলফিকার আলী মন্ডল,নগর বিএনপির সভাপতি তেলায়ত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, নড়াইল জেলা শাখার আহ্বায়ক মিলন কুমার ঘোষ, সাবেক সভাপতি কল্যান মুখার্জি, অনিল কুমার বিশ্বাস, অশোক কুমার কুন্ডুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights