নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় সিভিল সার্জন অফিস, নড়াইল এর আয়োজনে নড়াইল জেলা হাসপাতালের সভা কক্ষে এ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল -২ এর সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক মোঃ মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল,জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ আব্দুল গাফফার , আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কুমার.সিভিল সার্জনের কার্যালয়ের কর্মরত ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পি,জেলা তথ্য অফিসার মোঃ রোস্তম আলী, জেলা জামায়েত এর কার্যনিবাহী পরিষদের সদস্য হিমায়েতুল হক হিমু, সাংবাদিকসহ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৭৭ হাজার ৮ শত ২২ জন শিশুকে ৮ শত ৬৬ টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
