নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি অ্যাডঃ লিটু, সাঃ সম্পাদক তুহিন

শুভ সরকার, নড়াইল
নড়াইল জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক অ্যাডঃ নেওয়াজ আহম্মেদ তুহিনসহ বিএনপি সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।
সভাপতি পদে অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার পেয়েছেন ৬৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ তুহিন পেয়েছেন ৮৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী অ্যাডভোকেট ইস্্রাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট।বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) জেলা আইনজীবি সমিতি কার্যালয়ে সকাল ১০ থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ ফলাফল ঘোষণা করেন।
সহ সভাপতি অ্যাডঃ বিএম মতিউর রহমান, সহ- সম্পাদক মো টুটুল সিকদার, গ্রন্থগার সম্পাদক মোঃ ইমরুল হাসান, সদস্য মোঃ জাহিদুল ইসলাম প্রিন্স, নাজাতুন নেছা ( মুক্তি),মিলিনা খানম , মোঃ শিমুল ফকির ও এস,এম ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ভোটার ছিল ১৫৪ জন । ভোট প্রদান করেছেন ১৪৫ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights