নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি আলেক, সম্পাদক পলাশ

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক সভাপতি ও মোজাহিদুর রহমান পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিলদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ ও অ্যাডভোকেট আব্দুল হক ।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সদর উপজেলা বিএনপির সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক ৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল পেয়েছেন ২১৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোজাহিদুর রহমান পলাশ ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মশিয়ার রহমান পেয়েছেন ১৯০ ভোট।

এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুল ইসলাম (মাছ প্রতীক) ও মো. ওহিদুজ্জামান নির্বাচিত হয়েছেন। মোট ৭৮১ কাউন্সিলরের মধ্যে ৭৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights