নড়াইল-১ আসনের নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ-শাড়ি দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ
নড়াইল প্রতিনিধি
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ-শাড়ি দুস্থ ও অসহায়দের মাঝে বিতরনী করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কলোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ ও শাড়ি দুস্থ ও অসহায়দের মাঝে বিতরনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবীর। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পিপি তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলুসহ অনেকে।
নড়াইল-১নির্বাচনী এলাকা( কালিয়া উপজেলা ও সদরের একাংশ) নগদ ১০ লাখ টাকা, ৭০০ পিস শাড়ি, ১০০পিস থ্রি-পিস ও ৫০ পিস হাজী রুমাল বিতরন করা হচ্ছে।###
